জয়পুরহাটে ১০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
বুধবার রাতে সদর পূর্ব বাজারের কাপড়পট্টি এলাকায় অভিযান চালিয়ে নূর আলম বাবু (৪০) ও শফিকুল ইসলাম (৩৮)কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেটগুলো জব্দ করা হয়।
ডিবির ওসি আসাদুজ্জামান জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।