সুইজারল্যান্ডের ভ্যালাইস অঞ্চলে একটি হালকা বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন ব্রিটিশ নাগরিক।
মঙ্গলবার বিকেলে টিকিনোর লুগানো থেকে উড্ডয়ন করা এক ইঞ্জিনের ‘সিরাস এসআর২২টি’ বিমানটি লয়কারবাড পৌরসভার কাছে পাহাড়ের ঢালে বিধ্বস্ত হয়।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে বিমানের তিন আরোহীকেই মৃত অবস্থায় উদ্ধার করে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।