রবিবার, ০১ নভেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় বান্ধবী দিশা গ্রেপ্তারছাত্রজীবনের রাজনৈতিক পরিচয় কর্মজীবনে না আনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীরপিএসসির নবনিযুক্ত সদস্য হিসেবে শপথ নিলেন অধ্যাপক শামীমা সুলতানাতাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী ৪ দিনের রিমান্ডেপোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারণে ৬ সদস্যের মজুরি বোর্ড গঠনমিরপুরে শ্রমিক বিক্ষোভ, বন্ধ ৫ মেট্রোস্টেশনইরানের পারমাণবিক স্থাপনায় ১০ মিনিটেই হামলার সক্ষমতা আছে: ট্রাম্পসরকারি খরচে বিদেশি সিঙ্গেলদের ডেটে পাঠাবে ফিনল্যান্ড, আবেদন যেভাবেমিরপুর-১০ মোড়ে শ্রমিক-পুলিশ মুখোমুখি, যান চলাচল বন্ধজয়পুরহাটে র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় যুব দিবস উদযাপনবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় হাইকোর্টে জামিন পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামানসন্ত্রাসবিরোধী আইনের মামলায় অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ ৪ দিনের রিমান্ডে

লংমার্চে বাধা দিলে প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলের

লংমার্চে বাধা দিলে প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলের
লংমার্চে বাধা দিলে প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলের
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১৭, ২০২৬ ০২:০৯ অপরাহ্ন

বিরোধী দলের শান্তিপূর্ণ লংমার্চ কর্মসূচিতে বাধা না দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বাধা দেয়া হলে তা কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। এর আগে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর লংমার্চ কর্মসূচি নিয়ে ১১ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হয়।

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে বিএনপি সরকার জনগণের অধিকার হরণ করছে, যার পরিণতি ভালো হবে না। সংসদে আলোচনা হলেও কোনো সমাধান না হওয়ায় দাবি আদায়ে বিরোধী দল রাজপথে নামতে বাধ্য হয়েছে বলেও জানান তিনি।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।