ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট দফতরগুলোকে বিশেষ নজর দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে রাজধানীর সৌন্দর্যবর্ধন ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়াতে ধানমন্ডি লেকে নজরুল মঞ্চ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ধানমন্ডি ও গুলশান লেক নিয়ে আলোচনা শেষে ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকরা এ তথ্য জানান।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, ধানমন্ডি লেক এলাকাকে আধুনিক রূপ দেয়া হবে। লেকের পাশে দু-একটি রেস্তোরাঁ ছাড়া বাকি স্থাপনাগুলো সরিয়ে ফেলা হবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, বর্জ্য ব্যবস্থাপনার কিছুটা উন্নতি হলেও আরও উন্নতির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এ সময় অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ব্যবস্থা নিলে সিটি করপোরেশন প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করবে বলেও জানানো হয়।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।