ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, মানুষের আচরণগত পরিবর্তনে সৃজনশীল ডিজিটাল কনটেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কনটেন্ট নির্মাতা ও সামাজিক যোগাযোগমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু চিকিৎসায় হাসপাতালগুলো প্রস্তুত রয়েছে এবং তিন হাজার চিকিৎসককে রিফ্রেশার প্রশিক্ষণ দেয়া হচ্ছে। পাশাপাশি স্যালাইন সরবরাহ ও প্রয়োজনীয় শয্যা প্রস্তুত রাখা হচ্ছে। তবে শুধু চিকিৎসাসেবা জোরদার করে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়, মানুষের আচরণগত পরিবর্তনও জরুরি।
সভায় আগামী তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। কনটেন্ট ক্রিয়েটর ও এজেন্সিগুলোকে শিগগিরই পরিকল্পনা জমা দিতে বলা হয়েছে। আগামী ২০ থেকে ২৫ অক্টোবরের মধ্যে এসব কনটেন্টের ডিজিটাল প্রচার শুরুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।