সাভারে এসআই মো. আলতাফ হোসেন হত্যা মামলার জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের এ নির্দেশ দেন মন্ত্রী।

তিনি জানান, নিহতের পরিবারকে পুলিশ কল্যাণ তহবিল থেকে ৬ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে। পারিবারিক ব্যবসার জন্য কমিউনিটি ব্যাংক থেকে ঋণসহ সহায়তা দেয়া হবে। এছাড়া আলতাফ হোসেনকে মরণোত্তর ‘পুলিশ পদক (পিপিএম)’ দেয়ার উদ্যোগ নিতে নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, গেলো ৫ সেপ্টেম্বর সাভারের আমিনবাজারে সন্ত্রাসীদের হামলায় এসআই আলতাফ হোসেন নিহত হন। এ ঘটনায় ১৫ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।