টিসিবির ৫৯ লাখ সুবিধাভোগীকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যে নামিয়ে আনার পরিকল্পনার কথাও জানান তিনি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, সরবরাহ ও সাপ্লাই চেইনে বৈষম্য থাকায় বাজারে এখনো স্থিতিশীলতা আসেনি। তবে ভর্তুকির মাধ্যমে টিসিবির কার্যক্রম দেশের মানুষের জন্য উপকারী হবে।
মন্ত্রী জানান, টিসিবির কার্ড ডিজিটাল রূপান্তরের ফলে ৩০০ থেকে সাড়ে ৩০০ কোটি টাকা সাশ্রয় হবে। কার্ড হারিয়ে বা নষ্ট হলেও যাতে কার্ডধারীরা পণ্য পাওয়া থেকে বাদ না পড়েন, সে ব্যবস্থাও করা হবে।
ডিলার নিয়োগে অনলাইন ব্যবস্থা চালু করা হবে জানিয়ে তিনি বলেন, প্রয়োজনের তুলনায় আবেদনকারী বেশি হলে ডিজিটাল পদ্ধতিতে লটারি করা হবে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।