যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি ক্ষেপনাস্ত্র, ড্রোন ও বিমান হামলার জেরে হরমুজ প্রণালিতে ধীরে ধীরে কমে যাচ্ছে জাহাজ চলাচল।
গেলো তিন সপ্তাহের মধ্যে বৃহস্পতিবার সবচেয়ে কমসংখ্যক জাহাজ হরমুজ পার হয়। সামুদ্রিক তথ্য বিষয়ক সংস্থা কেপলারের রিপোর্ট অনুযায়ী এদিন মাত্র ৮টি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করে। যার মধ্যে ইরান অনুমোদিত রুট ব্যবহার করেছে ৭টি জাহাজ।

শিগগিরই হরমুজ প্রণালির অচলাবস্থার অবসান না হলে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা গুরুতর হুমকির মুখে পড়বে বলে সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা। সূত্র: বিবিসি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।