খুলনায় ১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচির গাড়িবহরের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (৩১ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে খুলনা থেকে ফুলতলা উপজেলার পথসভায় যাওয়ার পথে ফুলবাড়ীগেট এলাকার শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লংমার্চের কয়েকটি গাড়ি ঘটনাস্থল পার হওয়ার পর পেছনের গাড়িবহর আসার আগে সড়কে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় আরেকটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল। বিস্ফোরণে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খানজাহান আলী থানার ওসি মো. আবুল বাসার জানান, অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করা হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে। এখন পর্যন্ত থানায় কেউ আনুষ্ঠানিক অভিযোগ করেননি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।