শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা, বন্ধু দীপকে গ্রেপ্তারএইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জনএইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজএইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা এক মাসের মধ্যেএইচএসসিতে ইংরেজি ও আইসিটিতেই ফেল ৩ লাখ ৮২ হাজার শিক্ষার্থীরএইচএসসিতে এবার জিপিএ-৫ বেশি পেয়েছেন ছেলেরামালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি সর্বোচ্চ ৮ হাজার টাকাঅবশেষে দেশে ফিরল সৌদিতে নিহত ৭ প্রবাসীর মরদেহডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশিদ বরখাস্তবিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, ব্যক্তিগত তথ্য না দেয়ার সতর্কতাইরানে হামলার সম্ভাব্য সময় জানাল যুক্তরাষ্ট্র, সতর্ক উপসাগরীয় মিত্ররাএইচএসসির ফলেই প্রকৃত চিত্র উঠে এসেছে, বিএনপি সরকারকে সাধুবাদ জানালেন সারজিসকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুর্গে ১১ দলের পথসভা, বক্তব্য রাখেন জামায়াত আমিরপৃথিবীর রহস্যময় ‘হার্টবিট’, প্রতি ২৬ সেকেন্ডে কী ঘটে?সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহনিজের তৈরি এআইয়ের ধাক্কায় ৬০ লাখ কোটি টাকা হারাল গুগলসৌদির তেলসমৃদ্ধ অঞ্চলসহ মদিনায় একের পর এক ড্রোন হামলাটানা দুই হারের পর রাতে আলাভেসের বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনাহাকিমির হ্যাটট্রিকে লে আর্ভেকে ৫-১ গোলে উড়িয়ে দিল পিএসজিপাবনায় বজ্রপাতে নিহত ৬ জনের পরিবারকে ৫০ হাজার টাকা করে সহায়তাশেরপুরে মাইকিং করে দুই গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত বেশ কয়েকজনঠাকুরগাঁওয়ের ৯ কলেজে পাস করেনি কেউগাজীপুরে শ্রমিক বিক্ষোভ, কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত কারখানা ছুটিলক্ষ্মীপুরের পাঁচ কলেজে কেউ পাস করেনি, জিপিএ-৫ পেয়েছে ৮১ জনআটঘরিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুর, নারীসহ আহত ৬খুলনায় ১১ দলের গাড়িবহরের সামনে পরপর দুই ককটেল বিস্ফোরণতাহসিফ হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপতাহসিফ হত্যা মামলা: দীপের ৭ দিনের রিমান্ড আবেদনগ্লোবাল মাইগ্রেশনে জিরো কস্ট বাস্তবায়ন সম্ভব তবে চ্যালেঞ্জিং: কে. এম. মোবারক উল্লাহ শিমুল

আটঘরিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুর, নারীসহ আহত ৬

আটঘরিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুর, নারীসহ আহত ৬
আটঘরিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুর, নারীসহ আহত ৬
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ৩১, ২০২৬ ০৬:৪৮ অপরাহ্ন

পাবনার আটঘরিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একটি বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় নারীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। পরে স্থানীয়রা ধাওয়া দিয়ে এক কিশোরকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

শুক্রবার সন্ধ্যায় আটঘরিয়া পৌর এলাকার উত্তরচক জালালের ঢালু গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে হাসনা খাতুন (২৮), রাহেলা খাতুন (৩৫), হাশেম আলী (৬৫) ও আরিফকে (৩৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের মজনু ও সিরাজুলের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে সিরাজুলের ছেলে তুহিন বরুলিয়া মহল্লার কিশোর গ্যাংয়ের কথিত নেতা আকাশ খানসহ ১২ থেকে ১৫ জনকে নিয়ে মজনু ও হাশেম আলীর বাড়িতে হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে ভাঙচুর ও পরিবারের সদস্যদের মারধর করা হয়।

চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে হামলাকারীদের ধাওয়া করেন। এ সময় আকাশ খান ও সজিব আহত হন। পরে সজিবকে আটক করে পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসী।

আটঘরিয়া থানার ওসি শফিকুজ্জামান জানান, আটক ব্যক্তিকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নজরুল ইসলাম বাঁধন, পাবনা জেলা প্রতিনিধি

 

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।