শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা, বন্ধু দীপকে গ্রেপ্তারএইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জনএইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজএইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা এক মাসের মধ্যেএইচএসসিতে ইংরেজি ও আইসিটিতেই ফেল ৩ লাখ ৮২ হাজার শিক্ষার্থীরএইচএসসিতে এবার জিপিএ-৫ বেশি পেয়েছেন ছেলেরামালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি সর্বোচ্চ ৮ হাজার টাকাঅবশেষে দেশে ফিরল সৌদিতে নিহত ৭ প্রবাসীর মরদেহডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশিদ বরখাস্তকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুর্গে ১১ দলের পথসভা, বক্তব্য রাখেন জামায়াত আমিরপৃথিবীর রহস্যময় ‘হার্টবিট’, প্রতি ২৬ সেকেন্ডে কী ঘটে?নিজের তৈরি এআইয়ের ধাক্কায় ৬০ লাখ কোটি টাকা হারাল গুগলসৌদির তেলসমৃদ্ধ অঞ্চলসহ মদিনায় একের পর এক ড্রোন হামলাহাকিমির হ্যাটট্রিকে লে আর্ভেকে ৫-১ গোলে উড়িয়ে দিল পিএসজিপাবনায় বজ্রপাতে নিহত ৬ জনের পরিবারকে ৫০ হাজার টাকা করে সহায়তাশেরপুরে মাইকিং করে দুই গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত বেশ কয়েকজনঠাকুরগাঁওয়ের ৯ কলেজে পাস করেনি কেউতাহসিফ হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপতাহসিফ হত্যা মামলা: দীপের ৭ দিনের রিমান্ড আবেদনগ্লোবাল মাইগ্রেশনে জিরো কস্ট বাস্তবায়ন সম্ভব তবে চ্যালেঞ্জিং: কে. এম. মোবারক উল্লাহ শিমুল

হাকিমির হ্যাটট্রিকে লে আর্ভেকে ৫-১ গোলে উড়িয়ে দিল পিএসজি

হাকিমির হ্যাটট্রিকে লে আর্ভেকে ৫-১ গোলে উড়িয়ে দিল পিএসজি
হাকিমির হ্যাটট্রিকে লে আর্ভেকে ৫-১ গোলে উড়িয়ে দিল পিএসজি
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ৩১, ২০২৬ ১১:২৯ পূর্বাহ্ন

প্রতিপক্ষের মাঠে শুরুতে পিছিয়ে পড়লেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে বড় জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। লিগ-১-এর ম্যাচে লে আর্ভেকে ৫-১ গোলে হারিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা। পিএসজির জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আশরাফ হাকিমি। হ্যাটট্রিকের পাশাপাশি সতীর্থদের দুটি গোলে সহায়তাও করেছেন তিনি।

ম্যাচের ১৮ মিনিটে জশ মাজার গোলে এগিয়ে যায় লে আর্ভে। তবে ২৬ মিনিটে মিকা গোডটসের গোলে সমতায় ফেরে পিএসজি। দুই মিনিট পর সেনি মায়ুলুর পাস থেকে গোল করে দলকে এগিয়ে নেন হাকিমি।

বিরতির পর ৫৫ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে নিজের দ্বিতীয় গোল করেন পিএসজি অধিনায়ক। ৬২ মিনিটে মায়ুলুর গোলে সহায়তা করেন তিনি। এরপর ৬৯ মিনিটে নিজের তৃতীয় গোল করে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন হাকিমি।

এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা নবম জয় পেল পিএসজি। লিগ-১-এ ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে প্যারিসের দলটি। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিল।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।