সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাদের ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলার সামগ্রী উপহার দেন তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুরে যাওয়ার পথে কলেজের সামনে শিক্ষার্থীদের দেখে গাড়িবহর থামান প্রধানমন্ত্রী। পরে তাদের সঙ্গে ছবি তোলেন এবং উপহার দেন।
কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
সফরসূচি অনুযায়ী, রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনের পর রাজশাহীতে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে পূজামণ্ডপ পরিদর্শন ও জনসভায় অংশ নিয়ে পরে চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।