ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার সামরিক সহায়তা চাইলে তা বিবেচনা করবে পাকিস্তান। রোববার (১৯ অক্টোবর) ইন্ডিপেনডেন্ট আরাবিয়াকে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানান দেশটির সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিক অনুরোধের খবর পাওয়া যায়নি।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাত বাড়লে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় সম্মিলিত প্রতিরোধব্যবস্থা কার্যকর হতে পারে। তবে সংঘাত ছড়িয়ে পড়ার বদলে আলোচনার মাধ্যমে বিরোধ সমাধানের আহ্বান জানান তিনি।
সাম্প্রতিক সময়ে সৌদি আরব ও হুতিদের মধ্যে উত্তেজনা বেড়েছে। ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করে হুতিরা।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।