বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
৩১ অক্টোবর থেকে ফেসবুকে রিচ দেখা যাবে না, জানাল মেটাডিআইজির ভাড়া দেয়া বাসায় ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৪ইয়েমেনে সামরিক প্রশিক্ষণশিবিরে ক্ষেপণাস্ত্র হামলা নিহত ৫৮সড়ক দুর্ঘটনা কমাতে গবেষণা ও কার্যক্রম চালাচ্ছে সিআইপিআরবিসকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রীইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারিশিক্ষার্থীদের সঙ্গে সেলফি, খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রীইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন স্পিকারডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৬৬৬৭৮ কোটি টাকা পাচারের অভিযোগে দিলীপ আগরওয়ালা রিমান্ড মঞ্জুররিজার্ভ থেকে ২০ মিলিয়ন ডলার ছাড়ল বাংলাদেশ ব্যাংকশিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া, ৯ হাজারের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েনভারতে বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নে উদ্বিগ্ন জাতিসংঘহুতিদের বিরুদ্ধে ইয়েমেনকে সহায়তা দিতে পারে পাকিস্তানমুসলিম শহরে পরিণত হচ্ছে প্যারিস, বললেন ট্রাম্পনাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করাই বিএনপির রাজনীতি: এ্যানিবনপাড়ায় দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় মিলেছে, তদন্ত কমিটি গঠনপাবনার ফরিদপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও শাড়ি বিতরণ করলেন এমপিশেরপুরে মানবপাচার মামলার প্রধান আসামি লাভলু গ্রেপ্তারপাবনায় নেশার টাকা না পেয়ে মাকে কাঁচি দিয়ে হত্যা, ছেলে আটকপাবনায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ আবদুল্লাহদিনাজপুরে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৮, উদ্ধার লুণ্ঠিত মালামাল

পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে কাঁচি দিয়ে হত্যা, ছেলে আটক

পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে কাঁচি দিয়ে হত্যা, ছেলে আটক
পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে কাঁচি দিয়ে হত্যা, ছেলে আটক
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ২০, ২০২৬ ০৩:০৯ অপরাহ্ন

পাবনার ফরিদপুরে নেশার টাকা না পেয়ে মা সূর্য বানুকে (৫৫) ধান কাটার কাঁচি দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে ছেলে উদ্দিন সরদারের (২৭) বিরুদ্ধে। মঙ্গলবার সকালে উপজেলার বৃলাহিড়ীবাড়ি ইউনিয়নের লক্ষ্মীকোল গ্রামে এ ঘটনা ঘটে। পরে অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সূর্য বানু রান্না করার সময় উদ্দিন তাঁর কাছে টাকা চান। টাকা দিতে অস্বীকৃতি জানালে কথা-কাটাকাটির একপর্যায়ে মাকে কাঁচি দিয়ে আঘাত করে পালিয়ে যান তিনি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। ঘটনার প্রায় দুই ঘণ্টার মধ্যে বেলা ১১টার দিকে স্থানীয় আব্দুল হাকিমের বাড়ি থেকে উদ্দিনকে আটক করা হয়। হত্যায় ব্যবহৃত কাঁচিটিও উদ্ধার করা হয়েছে।

ফরিদপুর থানার ওসি মনজুরুল হাসান মাসুদ জানান, নিহতের মরদেহ পাবনা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

নজরুল ইসলাম বাঁধন, পাবনা জেলা প্রতিনিধি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।