বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
৩১ অক্টোবর থেকে ফেসবুকে রিচ দেখা যাবে না, জানাল মেটাডিআইজির ভাড়া দেয়া বাসায় ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৪ইয়েমেনে সামরিক প্রশিক্ষণশিবিরে ক্ষেপণাস্ত্র হামলা নিহত ৫৮সড়ক দুর্ঘটনা কমাতে গবেষণা ও কার্যক্রম চালাচ্ছে সিআইপিআরবিসকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রীইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারিশিক্ষার্থীদের সঙ্গে সেলফি, খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রীইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন স্পিকারডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৬৬৬৭৮ কোটি টাকা পাচারের অভিযোগে দিলীপ আগরওয়ালা রিমান্ড মঞ্জুররিজার্ভ থেকে ২০ মিলিয়ন ডলার ছাড়ল বাংলাদেশ ব্যাংকশিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া, ৯ হাজারের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েনভারতে বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নে উদ্বিগ্ন জাতিসংঘহুতিদের বিরুদ্ধে ইয়েমেনকে সহায়তা দিতে পারে পাকিস্তানমুসলিম শহরে পরিণত হচ্ছে প্যারিস, বললেন ট্রাম্পনাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করাই বিএনপির রাজনীতি: এ্যানিবনপাড়ায় দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় মিলেছে, তদন্ত কমিটি গঠনপাবনার ফরিদপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও শাড়ি বিতরণ করলেন এমপিশেরপুরে মানবপাচার মামলার প্রধান আসামি লাভলু গ্রেপ্তারপাবনায় নেশার টাকা না পেয়ে মাকে কাঁচি দিয়ে হত্যা, ছেলে আটকপাবনায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ আবদুল্লাহদিনাজপুরে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৮, উদ্ধার লুণ্ঠিত মালামাল

ইয়েমেনে সামরিক প্রশিক্ষণশিবিরে ক্ষেপণাস্ত্র হামলা নিহত ৫৮

য়েমেনে সামরিক প্রশিক্ষণশিবিরে ক্ষেপণাস্ত্র হামলা নিহত ৫৮
ইয়েমেনে সামরিক প্রশিক্ষণশিবিরে ক্ষেপণাস্ত্র হামলা নিহত ৫৮
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ২০, ২০২৬ ১২:০৮ অপরাহ্ন

ইয়েমেনের শাবওয়া প্রদেশে সরকারি নিরাপত্তা বাহিনীর একটি সামরিক প্রশিক্ষণশিবিরে হুতিদের হামলায় অন্তত ৫৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। নিখোঁজ রয়েছেন আরও ১৪ জন।

সোমবার (১৯ অক্টোবর) আল-আলম প্রশিক্ষণশিবিরে এ হামলা হয়। শাবওয়ার গভর্নর আওয়াদ আল-ওয়াজির জানান, গোলাবর্ষণের পর হতাহতের এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের দাবি, প্রশিক্ষণ চলাকালে শিবির লক্ষ্য করে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি হামলার কথা স্বীকার করেছেন। তবে তাঁর দাবি, শিবিরটি সৌদি বাহিনী পরিচালনা করত। এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

সৌদি নেতৃত্বাধীন জোটের সমর্থনপুষ্ট ইয়েমেনের সরকারি বাহিনী ও ইরান সমর্থিত হুতিদের মধ্যে সাম্প্রতিক সময়ে সংঘাত বেড়েছে। এর আগে হুতিদের নিয়ন্ত্রণে থাকা এলাকা পুনরুদ্ধারে অভিযান শুরু করে সরকারি বাহিনী। অন্যদিকে, তাইজ শহর অবরোধ করে রেখেছে হুতিরা।

২০১৪ সালে হুতিরা রাজধানী সানা দখল করলে ইয়েমেনে যুদ্ধ শুরু হয়। দীর্ঘ সংঘাতে দেশটি এখনো ভয়াবহ মানবিক সংকটের মুখে রয়েছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !