মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
জাপানে কর্মসংস্থানের নতুন সুযোগ বাংলাদেশিদের জন্যবাংলাদেশে এবার সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন হচ্ছে: দিনেশ ত্রিবেদীপূজামণ্ডপে মুসলিমদের যাওয়া নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ফজরের পর ঝাড়ু দেয়া এখন আর দেখা যায় না: প্রধানমন্ত্রী২০২৫ সালের তুলনায় দেশে কমেছে অপরাধ: স্বরাষ্ট্র মন্ত্রণালয়জাতীয় প্রেসক্লাবে ইশরাক, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাফ্যাক্টচেক: সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদের ভিডিওটি পুরোনোকিশোর গ্যাং প্রতিরোধে সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্তকর্মসংস্থান ও জ্বালানি নিরাপত্তায় নতুন উদ্যোগ সরকারেরপ্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দানে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীরজুলাই স্মৃতিস্তম্ভের পাশাপাশি আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীররোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠকদল চাইলে মেয়র নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত ইশরাকদুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাকসন্তানের সুস্থ ভবিষ্যতের জন্য পরিচ্ছন্ন ঢাকা গড়ার আহ্বান প্রধানমন্ত্রীরইরানের সামরিক শক্তির নেপথ্যের কারিগর কে এই মেহরদাদ আখলাঘিজেলে যাওয়া এড়াতে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টানছেন নেতানিয়াহু: ইরানফ্রান্সজুড়ে বিক্ষোভ ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ২৪০০জিম্বাবুয়ের কাছে হারের পর বাংলাদেশের খেলোয়াড়দের জরিমানাসেরা ব্যালন ডি’অরজয়ী মৌসুমের ভোটে এগিয়ে রোনালদোটাইগার শ্রফকে লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি, সামনে এলো নতুন তথ্যবগুড়ার শ্রীরামকৃষ্ণ আশ্রমে কুমারী পূজা অনুষ্ঠিতবেলকুচিতে জমি বিরোধে ভাতিজার কোদালের কোপে চাচা নিহত

সেরা ব্যালন ডি’অরজয়ী মৌসুমের ভোটে এগিয়ে রোনালদো

সেরা ব্যালন ডি’অরজয়ী মৌসুমের ভোটে এগিয়ে রোনালদো
সেরা ব্যালন ডি’অরজয়ী মৌসুমের ভোটে এগিয়ে রোনালদো
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ১৯, ২০২৬ ০৬:৫৯ অপরাহ্ন

ইতিহাসের সেরা ব্যালন ডি’অরজয়ী মৌসুম বাছাইয়ের ভোটে লিওনেল মেসির চেয়ে এগিয়ে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ১৮ অক্টোবর প্রকাশিত হিসাব অনুযায়ী, রোনালদোর ২০০৮ সালের মৌসুম পেয়েছে ৬২ শতাংশ ভোট। বিপরীতে মেসির ২০১২ সালের ঐতিহাসিক মৌসুম পেয়েছে ১৩ শতাংশ।

‘ব্যালন ডি’অর অব অল টাইম’ নামের এই ভোটাভুটি চলছে পুরস্কারটির আনুষ্ঠানিক ওয়েবসাইটে। তালিকায় মেসি-রোনালদোর পাশাপাশি রয়েছেন রোনালদো নাজারিও, ইয়োহান ক্রুইফ ও ফ্রাঞ্জ বেকেনবাওয়ারসহ আরও সাত কিংবদন্তি।

২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর প্রথম ব্যালন ডি’অর পান রোনালদো। অন্যদিকে, ২০১২ সালে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৬৯ ম্যাচে ৯১ গোল করে রেকর্ড গড়েন মেসি। ওই বছর টানা চতুর্থবারের মতো ব্যালন ডি’অর জেতেন তিনি। মেসির ২০২৩ সালের মৌসুম পেয়েছে ৯ শতাংশ ভোট।

তবে ভোট দিতে প্রতিবার এক ইউরো খরচ করতে হচ্ছে। একই মৌসুমে একাধিকবার ভোট দেয়ার সুযোগ থাকলেও প্রতিবারই অর্থ দিতে হবে। ভোটাররা বিশেষ ডিজিটাল ছবি ডাউনলোডের পাশাপাশি লটারিতে ২০২৭ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানের দুটি টিকিট জেতার সুযোগও পাচ্ছেন।

ভোট চলবে ২৭ অক্টোবর পর্যন্ত। চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ২৮ অক্টোবর।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।