মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
জাপানে কর্মসংস্থানের নতুন সুযোগ বাংলাদেশিদের জন্যবাংলাদেশে এবার সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন হচ্ছে: দিনেশ ত্রিবেদীপূজামণ্ডপে মুসলিমদের যাওয়া নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ফজরের পর ঝাড়ু দেয়া এখন আর দেখা যায় না: প্রধানমন্ত্রী২০২৫ সালের তুলনায় দেশে কমেছে অপরাধ: স্বরাষ্ট্র মন্ত্রণালয়জাতীয় প্রেসক্লাবে ইশরাক, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাফ্যাক্টচেক: সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদের ভিডিওটি পুরোনোকিশোর গ্যাং প্রতিরোধে সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্তকর্মসংস্থান ও জ্বালানি নিরাপত্তায় নতুন উদ্যোগ সরকারেরপ্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দানে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীরজুলাই স্মৃতিস্তম্ভের পাশাপাশি আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীররোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠকদল চাইলে মেয়র নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত ইশরাকদুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাকসন্তানের সুস্থ ভবিষ্যতের জন্য পরিচ্ছন্ন ঢাকা গড়ার আহ্বান প্রধানমন্ত্রীরইরানের সামরিক শক্তির নেপথ্যের কারিগর কে এই মেহরদাদ আখলাঘিজেলে যাওয়া এড়াতে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টানছেন নেতানিয়াহু: ইরানফ্রান্সজুড়ে বিক্ষোভ ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ২৪০০জিম্বাবুয়ের কাছে হারের পর বাংলাদেশের খেলোয়াড়দের জরিমানাসেরা ব্যালন ডি’অরজয়ী মৌসুমের ভোটে এগিয়ে রোনালদোটাইগার শ্রফকে লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি, সামনে এলো নতুন তথ্যবগুড়ার শ্রীরামকৃষ্ণ আশ্রমে কুমারী পূজা অনুষ্ঠিতবেলকুচিতে জমি বিরোধে ভাতিজার কোদালের কোপে চাচা নিহত

ফ্যাক্টচেক: সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদের ভিডিওটি পুরোনো

ফ্যাক্টচেক: সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদের ভিডিওটি পুরোনো
ফ্যাক্টচেক: সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদের ভিডিওটি পুরোনো
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ১৯, ২০২৬ ০২:১৫ অপরাহ্ন

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি সাম্প্রতিক ঘটনার নয়। ভিডিওটি ২০১৫ সালে সৌদি আরবে এক নারীর শিরশ্ছেদের দৃশ্য।

ফেসবুক ও এক্সে ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চ করে ২০১৫ সালের ১৯ জানুয়ারি প্রকাশিত *টাইমস অব ইসরায়েল*-এর একটি প্রতিবেদন পাওয়া যায়। এতে বলা হয়, ওই বছরের ১৭ জানুয়ারি সৌদি আরবে এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এক ব্যক্তি সেই দৃশ্য ধারণ করে ইউটিউবে প্রকাশ করেন। পরে তাকে সাইবার অপরাধের অভিযোগে গ্রেপ্তার করে সৌদি কর্তৃপক্ষ।

এ ঘটনায় ২০১৫ সালের ২১ জানুয়ারি মার্কিন সংবাদমাধ্যম সিএনএনও প্রতিবেদন প্রকাশ করে। সেখানে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ও পরবর্তী পরিস্থিতির বিবরণ দেয়া হয়।

অর্থাৎ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য দাবি করে প্রচারিত ভিডিওটি বিভ্রান্তিকর। এটি ২০১৫ সালের একটি পুরোনো ঘটনার ভিডিও, সাম্প্রতিক কোনো ঘটনার নয়।

পুরোনো ছবি বা ভিডিওকে নতুন ঘটনার বলে প্রচার করলে বিভ্রান্তি ছড়াতে পারে। তাই সংবেদনশীল কোনো ভিডিও শেয়ার করার আগে সেটির মূল প্রকাশের তারিখ ও নির্ভরযোগ্য সংবাদমাধ্যমের প্রতিবেদন যাচাই করা জরুরি।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !