দুপুর ২টায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেয়ার কথা জানিয়েছেন ইশরাক হোসেন। আজ জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ ঘোষণা দেবেন বলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছেন তিনি।
পদত্যাগের পরও মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ইশরাক। তিনি বলেন, এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বিএনপির কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে আরও বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন। পরিচ্ছন্নতা কর্মসূচি জোরদার করার পাশাপাশি প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বাড়াতে বিভিন্ন জেলা সফরের কথাও জানান তিনি।
এর আগে রোববার বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। তবে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। পরে ইশরাক এ খবরকে গুজব বলে মন্তব্য করেন।
শনিবার ঢাকা-৬ আসনের গেন্ডারিয়ায় একটি বস্তিতে মাদকের আস্তানায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন ইশরাক। ওই অভিযানে তার অস্ত্র প্রদর্শনের ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনা-সমালোচনা শুরু হয়।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।