মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
জাপানে কর্মসংস্থানের নতুন সুযোগ বাংলাদেশিদের জন্যবাংলাদেশে এবার সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন হচ্ছে: দিনেশ ত্রিবেদীপূজামণ্ডপে মুসলিমদের যাওয়া নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ফজরের পর ঝাড়ু দেয়া এখন আর দেখা যায় না: প্রধানমন্ত্রী২০২৫ সালের তুলনায় দেশে কমেছে অপরাধ: স্বরাষ্ট্র মন্ত্রণালয়জাতীয় প্রেসক্লাবে ইশরাক, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাফ্যাক্টচেক: সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদের ভিডিওটি পুরোনোকিশোর গ্যাং প্রতিরোধে সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্তকর্মসংস্থান ও জ্বালানি নিরাপত্তায় নতুন উদ্যোগ সরকারেরপ্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দানে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীরজুলাই স্মৃতিস্তম্ভের পাশাপাশি আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীররোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠকদল চাইলে মেয়র নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত ইশরাকদুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাকসন্তানের সুস্থ ভবিষ্যতের জন্য পরিচ্ছন্ন ঢাকা গড়ার আহ্বান প্রধানমন্ত্রীরইরানের সামরিক শক্তির নেপথ্যের কারিগর কে এই মেহরদাদ আখলাঘিজেলে যাওয়া এড়াতে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টানছেন নেতানিয়াহু: ইরানফ্রান্সজুড়ে বিক্ষোভ ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ২৪০০জিম্বাবুয়ের কাছে হারের পর বাংলাদেশের খেলোয়াড়দের জরিমানাসেরা ব্যালন ডি’অরজয়ী মৌসুমের ভোটে এগিয়ে রোনালদোটাইগার শ্রফকে লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি, সামনে এলো নতুন তথ্যবগুড়ার শ্রীরামকৃষ্ণ আশ্রমে কুমারী পূজা অনুষ্ঠিতবেলকুচিতে জমি বিরোধে ভাতিজার কোদালের কোপে চাচা নিহত

২০২৫ সালের তুলনায় দেশে কমেছে অপরাধ: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

২০২৫ সালের তুলনায় দেশে কমেছে অপরাধ: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
২০২৫ সালের তুলনায় দেশে কমেছে অপরাধ: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ১৯, ২০২৬ ০২:০৩ অপরাহ্ন

দেশে ২০২৫ সালের একই সময়ের তুলনায় ২০২৬ সালের প্রথম ৯ মাসে ডাকাতি, দস্যুতা, খুন, নারী ও শিশু নির্যাতন এবং অপহরণসহ বিভিন্ন অপরাধ কমেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তুলনামূলক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডাকাতির ঘটনা ৫৩৮টি থেকে কমে ৩৮৭টি হয়েছে। খুনের ঘটনা ২ হাজার ৯১৩টি থেকে কমে ২ হাজার ৬৫৯টি এবং দস্যুতা ১ হাজার ৪৮৩টি থেকে কমে ১ হাজার ৩৭৪টি হয়েছে।

একই সময়ে নারী নির্যাতনের ঘটনা ৯ হাজার ২৬২টি থেকে কমে ৮ হাজার ১৭৮টি এবং শিশু নির্যাতন ৩ হাজার ৫৯১টি থেকে কমে ৩ হাজার ১৫১টিতে নেমেছে। দাঙ্গার ঘটনা ৬২টি থেকে কমে ১৭টি এবং অপহরণ ৮১২টি থেকে কমে ৭৬৯টি হয়েছে।

জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসের হিসাবেও অপরাধ কমার চিত্র দেখা গেছে। এ সময়ে ডাকাতি ১৭১টি থেকে কমে ১২৩টি, দস্যুতা ৫১১টি থেকে কমে ৪২৩টি এবং খুন ৯৮০টি থেকে কমে ৮৮১টি হয়েছে।

এ ছাড়া চুরির ঘটনা ২ হাজার ৬৯৩টি থেকে কমে ২ হাজার ৫৭৬টি, শিশু নির্যাতন ১ হাজার ৪৩২টি থেকে কমে ১ হাজার ২৩৮টি এবং অপহরণ ২৯৫টি থেকে কমে ২৪২টি হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে অপরাধের এসব পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !