মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
জাপানে কর্মসংস্থানের নতুন সুযোগ বাংলাদেশিদের জন্যবাংলাদেশে এবার সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন হচ্ছে: দিনেশ ত্রিবেদীপূজামণ্ডপে মুসলিমদের যাওয়া নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ফজরের পর ঝাড়ু দেয়া এখন আর দেখা যায় না: প্রধানমন্ত্রী২০২৫ সালের তুলনায় দেশে কমেছে অপরাধ: স্বরাষ্ট্র মন্ত্রণালয়জাতীয় প্রেসক্লাবে ইশরাক, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাফ্যাক্টচেক: সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদের ভিডিওটি পুরোনোকিশোর গ্যাং প্রতিরোধে সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্তকর্মসংস্থান ও জ্বালানি নিরাপত্তায় নতুন উদ্যোগ সরকারেরপ্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দানে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীরজুলাই স্মৃতিস্তম্ভের পাশাপাশি আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীররোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠকদল চাইলে মেয়র নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত ইশরাকদুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাকসন্তানের সুস্থ ভবিষ্যতের জন্য পরিচ্ছন্ন ঢাকা গড়ার আহ্বান প্রধানমন্ত্রীরইরানের সামরিক শক্তির নেপথ্যের কারিগর কে এই মেহরদাদ আখলাঘিজেলে যাওয়া এড়াতে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টানছেন নেতানিয়াহু: ইরানফ্রান্সজুড়ে বিক্ষোভ ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ২৪০০জিম্বাবুয়ের কাছে হারের পর বাংলাদেশের খেলোয়াড়দের জরিমানাসেরা ব্যালন ডি’অরজয়ী মৌসুমের ভোটে এগিয়ে রোনালদোটাইগার শ্রফকে লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি, সামনে এলো নতুন তথ্যবগুড়ার শ্রীরামকৃষ্ণ আশ্রমে কুমারী পূজা অনুষ্ঠিতবেলকুচিতে জমি বিরোধে ভাতিজার কোদালের কোপে চাচা নিহত

ফজরের পর ঝাড়ু দেয়া এখন আর দেখা যায় না: প্রধানমন্ত্রী

ফজরের পর ঝাড়ু দেয়া এখন আর দেখা যায় না: প্রধানমন্ত্রী
ফজরের পর ঝাড়ু দেয়া এখন আর দেখা যায় না: প্রধানমন্ত্রী
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ১৯, ২০২৬ ১২:৫৮ অপরাহ্ন

বিএনপি সরকার গঠনের পর ফজরের নামাজের পর বিরোধীদলীয় নেতাকর্মীদের রাস্তা পরিষ্কার করতে দেখা গেলেও এখন আর দেখা যায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের স্বার্থে সবাইকে পরিচ্ছন্নতা কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

সোমবার রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়ন কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিরোধীদল এখন বিরোধিতার জন্যই বিরোধিতা করছে। সরকারের সমালোচনা গঠনমূলক হওয়া উচিত। বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচারের ফিরে আসার পথ তৈরি করা হলে তা মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের সঙ্গে গাদ্দারি হবে।

তিনি বলেন, একাত্তর ও জুলাইয়ের শহীদদের লক্ষ্য ছিল সুশিক্ষিত মানুষ ও পরিচ্ছন্ন পরিবেশের বাংলাদেশ গড়া। জুলাই স্মৃতিস্তম্ভের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও বিরোধীদল যোগ না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

তারেক রহমান বলেন, গণতন্ত্রে সব বিষয়ে একমত হওয়া সম্ভব নয়। সংবিধান সংশোধন নিয়ে মতপার্থক্য সংসদে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। জনদুর্ভোগ এড়াতে রাস্তা অবরোধ ও বিক্ষোভ না করারও আহ্বান জানান তিনি।

সম্প্রতি হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি কোয়ার্টার পরিদর্শনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এসবের মধ্যে হাসপাতাল ও সরকারি কোয়ার্টারের পরিবেশ সবচেয়ে খারাপ। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে কাজ শুরু করার আহ্বান জানান তিনি।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !