দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার হয়েছেন। ইন্টারপোলের ই-মেইলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
প্রতিবেদন অনুযায়ী, গেল ১৫ অক্টোবর তাকে কাতারে গ্রেপ্তার করা হয়। তবে শিরোনামে কাতারে গ্রেপ্তারের কথা বলা হলেও মূল প্রতিবেদনে দুবাই পুলিশের গ্রেপ্তারের কথা উল্লেখ রয়েছে।
এর আগে, জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে শেখ আব্দুল হান্নান এবং তাঁর স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে দুদক।
মামলার অভিযোগে শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ছয়টি ব্যাংক হিসাবে ২৭ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ৭০১ টাকার সন্দেহজনক লেনদেনের কথা বলা হয়েছে। তাঁর স্ত্রীর বিরুদ্ধে ১ কোটি ৯১ লাখ ৯০ হাজার ৩০৪ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৩২টি ব্যাংক হিসাবে প্রায় ১ কোটি ১৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে।
শেখ আব্দুল হান্নান ২০২১ সালের ১২ জুন বিমানবাহিনীর ১৬তম প্রধান হিসেবে দায়িত্ব নেন। ২০২৪ সালের ১১ জুন তিনি অবসরে যান।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।