রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
ফেসবুকের ফ্রি ব্যাজ পেতে মানতে হবে যেসব শর্তমণ্ডপ ভেঙে পড়ার আতঙ্কে কলকাতার পূজায় পদদলিত বহু মানুষবাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতিজেসিআই বাংলাদেশের টিওওয়াইপি পুরস্কার পেলেন ১০ তরুণ-তরুণীদুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধানডেঙ্গুতে এক দিনে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ২ হাজার ৮৮বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে ২৩০০ নারী পেলেন প্রধানমন্ত্রীর উপহারের শাড়িসিভিতে মিথ্যা তথ্যের অভিযোগে পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদনপরিবেশবান্ধব নির্মাণ খাতে বাংলাদেশকে ২০ মিলিয়ন ইউরো দেবে জার্মানি ও ইইউসশস্ত্র বাহিনীকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার প্রত্যয় প্রধানমন্ত্রীরহরমুজ প্রণালিতে মাইনের আঘাতে দুই তেলবাহী ট্যাংকারে আগুনহুতি হামলার মুখে সৌদির পাশে মিশর, সব ধরনের সহায়তা দেয়ার ঘোষণাফ্রান্সে দাঙ্গা-লুটপাট, গ্রেপ্তার ১২০০ ছাড়াল; ধসে পড়ল ঐতিহাসিক ভবনভারতে মন্দিরের কাছে ট্রাকের ধাক্কায় নিহত ১২, আহত ২৯২০২৯ সালে আবুধাবিতে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনসৌদিকে মোকাবিলায় হুতিদের সাবমেরিনে অস্ত্র দিচ্ছে ইরানঢাকায় ফিফা সভাপতি ইনফান্তিনোদুর্গাপূজা ঘিরে পঞ্চগড়ে এসআরবির বিশেষ নিরাপত্তাপাবনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দরিদ্র মহিলাদের মাঝে শাড়ি বিতরণ৬৬৬ কোটি টাকা করের রায়ের বিরুদ্ধে গ্রামীণ কল্যাণের আপিল

মণ্ডপ ভেঙে পড়ার আতঙ্কে কলকাতার পূজায় পদদলিত বহু মানুষ

মণ্ডপ ভেঙে পড়ার আতঙ্কে কলকাতার পূজায় পদদলিত বহু মানুষ
মণ্ডপ ভেঙে পড়ার আতঙ্কে কলকাতার পূজায় পদদলিত বহু মানুষ
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ১৮, ২০২৬ ১১:৩৯ পূর্বাহ্ন

ভারতের কলকাতার চোরবাগান এলাকায় দুর্গাপূজার মণ্ডপে প্রবল ভিড়ের মধ্যে পদদলিত হয়েছেন শতাধিক মানুষ। সপ্তমীর সন্ধ্যায় বৃষ্টির মধ্যে মণ্ডপ ভেঙে পড়ার আশঙ্কায় দর্শনার্থীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হলে এ ঘটনা ঘটে। আহত অন্তত ২৫ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দর্শনার্থীদের ভাষ্য, চোরবাগান সর্বজনীনের পূজামণ্ডপে অতিরিক্ত ভিড়ের পাশাপাশি গরমের কারণে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। মণ্ডপে প্রবেশের পথ সরু হওয়ায় হঠাৎ ভিড় বাড়লে জটলা তৈরি হয়।

নিরাপত্তার স্বার্থে আপাতত মণ্ডপের প্রবেশদ্বার বন্ধ করে দেয়া হয়েছে। একাধিক অ্যাম্বুলেন্সে আহতদের উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। পরিস্থিতি সামাল দিতে কাজ করছেন পূজার আয়োজকরাও।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !