রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
ফেসবুকের ফ্রি ব্যাজ পেতে মানতে হবে যেসব শর্তমণ্ডপ ভেঙে পড়ার আতঙ্কে কলকাতার পূজায় পদদলিত বহু মানুষবাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতিজেসিআই বাংলাদেশের টিওওয়াইপি পুরস্কার পেলেন ১০ তরুণ-তরুণীদুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধানডেঙ্গুতে এক দিনে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ২ হাজার ৮৮বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে ২৩০০ নারী পেলেন প্রধানমন্ত্রীর উপহারের শাড়িসিভিতে মিথ্যা তথ্যের অভিযোগে পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদনপরিবেশবান্ধব নির্মাণ খাতে বাংলাদেশকে ২০ মিলিয়ন ইউরো দেবে জার্মানি ও ইইউসশস্ত্র বাহিনীকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার প্রত্যয় প্রধানমন্ত্রীরহরমুজ প্রণালিতে মাইনের আঘাতে দুই তেলবাহী ট্যাংকারে আগুনহুতি হামলার মুখে সৌদির পাশে মিশর, সব ধরনের সহায়তা দেয়ার ঘোষণাফ্রান্সে দাঙ্গা-লুটপাট, গ্রেপ্তার ১২০০ ছাড়াল; ধসে পড়ল ঐতিহাসিক ভবনভারতে মন্দিরের কাছে ট্রাকের ধাক্কায় নিহত ১২, আহত ২৯২০২৯ সালে আবুধাবিতে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনসৌদিকে মোকাবিলায় হুতিদের সাবমেরিনে অস্ত্র দিচ্ছে ইরানঢাকায় ফিফা সভাপতি ইনফান্তিনোদুর্গাপূজা ঘিরে পঞ্চগড়ে এসআরবির বিশেষ নিরাপত্তাপাবনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দরিদ্র মহিলাদের মাঝে শাড়ি বিতরণ৬৬৬ কোটি টাকা করের রায়ের বিরুদ্ধে গ্রামীণ কল্যাণের আপিল

সৌদিকে মোকাবিলায় হুতিদের সাবমেরিনে অস্ত্র দিচ্ছে ইরান

সৌদিকে মোকাবিলায় হুতিদের সাবমেরিনে অস্ত্র দিচ্ছে ইরান
সৌদিকে মোকাবিলায় হুতিদের সাবমেরিনে অস্ত্র দিচ্ছে ইরান
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ১৮, ২০২৬ ১২:১১ অপরাহ্ন

সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সক্ষমতা বাড়াতে সামরিক ও গোয়েন্দা সহায়তা দিচ্ছে ইরান। অস্ত্র সরবরাহে সাবমেরিন ব্যবহারের তথ্যও উঠে এসেছে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে।

গোয়েন্দা সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, হুতিদের প্রশিক্ষণ, গোয়েন্দা তথ্য বিনিময় ও লক্ষ্যবস্তু শনাক্তে সহায়তা করছে ইরান। ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি এবং পরিচালনার প্রশিক্ষণেও যুক্ত ছিলেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সদস্যরা।

নৌপথে অস্ত্রের চালান বাধাগ্রস্ত হওয়ার পর বিকল্প হিসেবে সাবমেরিন ব্যবহারের কথা জানিয়েছে সংবাদমাধ্যমটি। এ ছাড়া গেল জুলাইয়ে ইরানের মাহান এয়ারের কয়েকটি ফ্লাইট হুতিদের নিয়ন্ত্রণাধীন এলাকায় পৌঁছায়। সেসব ফ্লাইটে কর্মকর্তা, অস্ত্র ও ড্রোনের খুচরা যন্ত্রাংশ ছিল বলে সূত্রের দাবি।

প্রতিবেদনে আরও বলা হয়, হুতিদের হামলায় ক্ষেপণাস্ত্র, ড্রোন ও পদাতিক আক্রমণের সমন্বয় দেখা যাচ্ছে। এতে আঞ্চলিক নিরাপত্তা এবং লোহিত সাগর ও হরমুজ প্রণালিতে নৌ চলাচল নিয়ে উদ্বেগ বাড়ছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।