পাঁচ অর্থবছরের বকেয়া ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়ে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছে ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণ।
রোববার (১৮ অক্টোবর) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল করেন প্রতিষ্ঠানটির আইনজীবী।
এর আগে গেল ১০ অক্টোবর হাইকোর্টের বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের বেঞ্চ রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেন। এতে বকেয়া কর আদায়ে গ্রামীণ কল্যাণকে অবিলম্বে চাহিদাপত্র দেয়ার জন্য এনবিআরকে নির্দেশ দেয়া হয়।
রায়ে আদালত বলেন, গ্রামীণ টেলিকমের নামে জমা দেয়া উৎসে করের চালানের সুবিধা গ্রামীণ কল্যাণ নিজের কর পরিশোধ হিসেবে দাবি করতে পারে না। আদালত এ ঘটনাকে কর ফাঁকির ধ্রুপদি নজির হিসেবেও উল্লেখ করেন।
এর আগে এনবিআরের কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে রিট করেছিল প্রতিষ্ঠানটি। গেল ১০ সেপ্টেম্বর সেই রিট খারিজ করে দেন হাইকোর্ট।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।