রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
ফেসবুকের ফ্রি ব্যাজ পেতে মানতে হবে যেসব শর্তমণ্ডপ ভেঙে পড়ার আতঙ্কে কলকাতার পূজায় পদদলিত বহু মানুষবাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতিজেসিআই বাংলাদেশের টিওওয়াইপি পুরস্কার পেলেন ১০ তরুণ-তরুণীদুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধানডেঙ্গুতে এক দিনে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ২ হাজার ৮৮বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে ২৩০০ নারী পেলেন প্রধানমন্ত্রীর উপহারের শাড়িসিভিতে মিথ্যা তথ্যের অভিযোগে পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদনপরিবেশবান্ধব নির্মাণ খাতে বাংলাদেশকে ২০ মিলিয়ন ইউরো দেবে জার্মানি ও ইইউসশস্ত্র বাহিনীকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার প্রত্যয় প্রধানমন্ত্রীরহরমুজ প্রণালিতে মাইনের আঘাতে দুই তেলবাহী ট্যাংকারে আগুনহুতি হামলার মুখে সৌদির পাশে মিশর, সব ধরনের সহায়তা দেয়ার ঘোষণাফ্রান্সে দাঙ্গা-লুটপাট, গ্রেপ্তার ১২০০ ছাড়াল; ধসে পড়ল ঐতিহাসিক ভবনভারতে মন্দিরের কাছে ট্রাকের ধাক্কায় নিহত ১২, আহত ২৯২০২৯ সালে আবুধাবিতে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনসৌদিকে মোকাবিলায় হুতিদের সাবমেরিনে অস্ত্র দিচ্ছে ইরানঢাকায় ফিফা সভাপতি ইনফান্তিনোদুর্গাপূজা ঘিরে পঞ্চগড়ে এসআরবির বিশেষ নিরাপত্তাপাবনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দরিদ্র মহিলাদের মাঝে শাড়ি বিতরণ৬৬৬ কোটি টাকা করের রায়ের বিরুদ্ধে গ্রামীণ কল্যাণের আপিল

ফেসবুকের ফ্রি ব্যাজ পেতে মানতে হবে যেসব শর্ত

ফেসবুকের ফ্রি ব্যাজ পেতে মানতে হবে যেসব শর্ত
ফেসবুকের ফ্রি ব্যাজ পেতে মানতে হবে যেসব শর্ত
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ১৮, ২০২৬ ১১:১৫ পূর্বাহ্ন

ফেসবুক ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ চালু করেছে মেটা। তবে চাইলেই সবাই এই ব্যাজ পাবেন না। বয়স, অ্যাকাউন্টের নিরাপত্তা এবং নীতিমালা মেনে চলার মতো বিষয়গুলো বিবেচনায় নিয়ে ব্যবহারকারীদের যোগ্যতা নির্ধারণ করা হবে।

মেটার তথ্য অনুযায়ী, বিনামূল্যের এই ব্যাজ পেতে ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। পাশাপাশি অ্যাকাউন্টকে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে চলতে হবে। প্রতারণা, জালিয়াতি বা বিভ্রান্তিকর কর্মকাণ্ডে জড়িত অ্যাকাউন্ট এই সুবিধার জন্য যোগ্য হবে না। অ্যাকাউন্টে ভুয়া বা অসত্য কার্যকলাপের প্রমাণ থাকলেও ভেরিফিকেশন পাওয়া যাবে না।

এ ছাড়া ফেসবুক পেজ এবং প্রফেশনাল মোডে থাকা অ্যাকাউন্টের জন্য এই বিনামূল্যের ব্যাজ চালু করা হয়নি। সুবিধাটি মূলত ব্যক্তিগত প্রোফাইলের জন্য। পরিচয় নিশ্চিত করতে ব্যবহারকারীকে একটি ছোট ভিডিও সেলফি দিতে হবে, যা প্রোফাইলের ছবির সঙ্গে মিলিয়ে দেখা হবে।

মেটা জানিয়েছে, ফেসবুকের ফ্রি ভেরিফায়েড ব্যাজ ধাপে ধাপে বিভিন্ন দেশে চালু করা হচ্ছে। শুরুতে নির্বাচিত কিছু বাজারে সুবিধাটি দেয়া হচ্ছে, পরে পর্যায়ক্রমে আরও দেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এই ব্যাজের মাধ্যমে ব্যবহারকারীরা ফেসবুকে প্রকৃত ব্যক্তির অ্যাকাউন্ট শনাক্ত করতে পারবেন। তবে ব্যাজ থাকলেই কোনো ব্যক্তির প্রতি ফেসবুকের সমর্থন বা তার সম্পূর্ণ বিশ্বস্ততা নিশ্চিত হয় না।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।