রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
ফেসবুকের ফ্রি ব্যাজ পেতে মানতে হবে যেসব শর্তমণ্ডপ ভেঙে পড়ার আতঙ্কে কলকাতার পূজায় পদদলিত বহু মানুষবাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতিজেসিআই বাংলাদেশের টিওওয়াইপি পুরস্কার পেলেন ১০ তরুণ-তরুণীদুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধানডেঙ্গুতে এক দিনে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ২ হাজার ৮৮বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে ২৩০০ নারী পেলেন প্রধানমন্ত্রীর উপহারের শাড়িসিভিতে মিথ্যা তথ্যের অভিযোগে পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদনপরিবেশবান্ধব নির্মাণ খাতে বাংলাদেশকে ২০ মিলিয়ন ইউরো দেবে জার্মানি ও ইইউসশস্ত্র বাহিনীকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার প্রত্যয় প্রধানমন্ত্রীরহরমুজ প্রণালিতে মাইনের আঘাতে দুই তেলবাহী ট্যাংকারে আগুনহুতি হামলার মুখে সৌদির পাশে মিশর, সব ধরনের সহায়তা দেয়ার ঘোষণাফ্রান্সে দাঙ্গা-লুটপাট, গ্রেপ্তার ১২০০ ছাড়াল; ধসে পড়ল ঐতিহাসিক ভবনভারতে মন্দিরের কাছে ট্রাকের ধাক্কায় নিহত ১২, আহত ২৯২০২৯ সালে আবুধাবিতে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনসৌদিকে মোকাবিলায় হুতিদের সাবমেরিনে অস্ত্র দিচ্ছে ইরানঢাকায় ফিফা সভাপতি ইনফান্তিনোদুর্গাপূজা ঘিরে পঞ্চগড়ে এসআরবির বিশেষ নিরাপত্তাপাবনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দরিদ্র মহিলাদের মাঝে শাড়ি বিতরণ৬৬৬ কোটি টাকা করের রায়ের বিরুদ্ধে গ্রামীণ কল্যাণের আপিল

জেসিআই বাংলাদেশের টিওওয়াইপি পুরস্কার পেলেন ১০ তরুণ-তরুণী

জেসিআই বাংলাদেশের টিওওয়াইপি পুরস্কার পেলেন ১০ তরুণ-তরুণী
জেসিআই বাংলাদেশের টিওওয়াইপি পুরস্কার পেলেন ১০ তরুণ-তরুণী
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ১৮, ২০২৬ ০১:২৭ অপরাহ্ন

সমাজে ইতিবাচক পরিবর্তন ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ১০ তরুণ-তরুণীকে সম্মানিত করেছে জেসিআই বাংলাদেশ। শনিবার (১৭ অক্টোবর) ঢাকার র‍্যাডিসন ব্লু হোটেলে ‘টেন আউটস্ট্যান্ডিং ইয়াং পারসনস (টিওওয়াইপি) বাংলাদেশ ২০২৬’ গালা অনুষ্ঠানে তাঁদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদমন্ত্রী ও সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি। অনুষ্ঠানে জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট আরেফিন রাফি আহমেদ অতিথি ও পুরস্কারপ্রাপ্তদের স্বাগত জানান।

এ বছর পুরস্কার পেয়েছেন ডা. সুনসিলা জাবরিন প্রিয়াঙ্কা, মোহাম্মদ মহসিন, সামানজার সাঈদ, আমিদ সাকিফ খান, লিসা সাহা, কাজী আশিকুর রাসুল, মোহাম্মদ জহিরুল ইসলাম, আফেইদা খন্দকার, মো. রাসেল বিন আহাদ ও আফসান আরা বিন্দু।

মানবিক ও নৈতিক নেতৃত্ব, সংস্কৃতি, ব্যবসা, শিক্ষা, উদ্যোক্তা কার্যক্রম, স্বেচ্ছাসেবা, খেলাধুলা, অর্থনৈতিক উন্নয়ন ও ব্যক্তিগত সাফল্যে অবদানের স্বীকৃতি হিসেবে তাঁদের এ পুরস্কার দেয়া হয়।

বায়োবিল্ড ডেভেলপমেন্ট লিমিটেডের প্রেজেন্টিং স্পনসরশিপ ও রিদমের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে জেসিআই বাংলাদেশের সদস্য এবং বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। তরুণদের নেতৃত্ব বিকাশ ও সমাজে ইতিবাচক পরিবর্তনে উৎসাহিত করাই এ আয়োজনের লক্ষ্য।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !