রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
ফেসবুকের ফ্রি ব্যাজ পেতে মানতে হবে যেসব শর্তমণ্ডপ ভেঙে পড়ার আতঙ্কে কলকাতার পূজায় পদদলিত বহু মানুষবাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতিজেসিআই বাংলাদেশের টিওওয়াইপি পুরস্কার পেলেন ১০ তরুণ-তরুণীদুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধানডেঙ্গুতে এক দিনে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ২ হাজার ৮৮বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে ২৩০০ নারী পেলেন প্রধানমন্ত্রীর উপহারের শাড়িসিভিতে মিথ্যা তথ্যের অভিযোগে পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদনপরিবেশবান্ধব নির্মাণ খাতে বাংলাদেশকে ২০ মিলিয়ন ইউরো দেবে জার্মানি ও ইইউসশস্ত্র বাহিনীকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার প্রত্যয় প্রধানমন্ত্রীরহরমুজ প্রণালিতে মাইনের আঘাতে দুই তেলবাহী ট্যাংকারে আগুনহুতি হামলার মুখে সৌদির পাশে মিশর, সব ধরনের সহায়তা দেয়ার ঘোষণাফ্রান্সে দাঙ্গা-লুটপাট, গ্রেপ্তার ১২০০ ছাড়াল; ধসে পড়ল ঐতিহাসিক ভবনভারতে মন্দিরের কাছে ট্রাকের ধাক্কায় নিহত ১২, আহত ২৯২০২৯ সালে আবুধাবিতে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনসৌদিকে মোকাবিলায় হুতিদের সাবমেরিনে অস্ত্র দিচ্ছে ইরানঢাকায় ফিফা সভাপতি ইনফান্তিনোদুর্গাপূজা ঘিরে পঞ্চগড়ে এসআরবির বিশেষ নিরাপত্তাপাবনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দরিদ্র মহিলাদের মাঝে শাড়ি বিতরণ৬৬৬ কোটি টাকা করের রায়ের বিরুদ্ধে গ্রামীণ কল্যাণের আপিল

ভারতে মন্দিরের কাছে ট্রাকের ধাক্কায় নিহত ১২, আহত ২৯

ভারতে মন্দিরের কাছে ট্রাকের ধাক্কায় নিহত ১২, আহত ২৯
ভারতে মন্দিরের কাছে ট্রাকের ধাক্কায় নিহত ১২, আহত ২৯
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ১৮, ২০২৬ ১০:৩৮ পূর্বাহ্ন

ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরের কাছে ভক্তদের ওপর ট্রাক উঠে গিয়ে প্রবেশপথের ফটকে ধাক্কা দিয়েছে। শনিবার (১৭ অক্টোবর) গভীর রাতে এ দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৯ জন।

পুলিশের প্রাথমিক ধারণা, যান্ত্রিক ত্রুটির কারণে চালক ট্রাকের নিয়ন্ত্রণ হারান। চিনোরের দিক থেকে ধানবোঝাই ট্রাকটি আসার সময় পুলিশ ব্যারিকেডের কাছে থামানো হয়েছিল। পরে ঢালু পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশের দোকান ও ভক্তদের ওপর উঠে যায় এবং মন্দিরের ফটকে ধাক্কা দেয়।

ধাক্কায় ফটকের দেয়ালের একাংশ ধসে পড়লে কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা তাঁদের উদ্ধার করেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সপ্তমী উপলক্ষে মন্দিরে বিপুলসংখ্যক ভক্তের সমাগম হয়েছিল। দুর্ঘটনায় প্রসাদ বিক্রির পাঁচ থেকে ছয়টি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।