ভারতের ইন্ডিগো এয়ারলাইনসের দিল্লি থেকে চেন্নাইগামী একটি বিমানে মাঝ আকাশে পাওয়ার ব্যাংক থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় কয়েকজন যাত্রী নিজেদের ব্যাগ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে কেবিন ক্রুরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, রোববার (১১ অক্টোবর) ইন্ডিগোর ৬ই-৬১১৫ ফ্লাইটে এ ঘটনা ঘটে। বিমানের ওপরের লাগেজ রাখার জায়গায় আগুন ছড়িয়ে পড়লে ফ্লাইটটি হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুরিয়ে নেয়া হয়। সেখানে নিরাপদে অবতরণ করে বিমানটি।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে বিমানের ওপরের লাগেজ রাখার জায়গায় আগুন জ্বলতে এবং কয়েকজন যাত্রী ব্যাগ দিয়ে তা নেভানোর চেষ্টা করতে দেখা যায়।
এ ঘটনায় বিমানের সব যাত্রী ও ক্রু সদস্য নিরাপদ রয়েছেন। আগুন লাগার কারণ ও সংশ্লিষ্ট পাওয়ার ব্যাংকের বিষয়ে তদন্ত চলছে বলে জানানো হয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।