সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
ফায়ার ট্যাবলেটের বদলে নতুন অ্যান্ড্রয়েড ট্যাব আনল অ্যামাজনরবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, আয়াসসহ চারজনের বিরুদ্ধে মামলাসৌদি আরবে হামলার পর ঢাকা থেকে রিয়াদগামী ৯ ফ্লাইট বাতিলবাংলাদেশে এআই ডেটা সেন্টার স্থাপনে আগ্রহী মারুবেনিবাড়ি থেকে তুলে নেয়ার অভিযোগ ধ্রুব রাঠিররিয়াদ বিমানবন্দরে হুথি হামলার নিন্দা বাংলাদেশের, নিহত দুই বাংলাদেশিরাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে রিয়াদে নিহত দুই বাংলাদেশির মরদেহবিমানবন্দরে আচারের বয়ামে ২ কোটি ৭০ লাখ টাকার অলংকার, গ্রেপ্তার ১রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়াডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখের কাছাকাছিসাংবাদিকদের চাকরির নিরাপত্তা ও ন্যায্য বেতন জরুরি: রাষ্ট্রপতিরিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় জানাল সরকারআইএমএফের কাছে ৫০০ কোটি ডলার ঋণ চায় বাংলাদেশআইএমএফের নতুন ঋণ পেতে ব্যাংককে দরকষাকষি, কঠিন শর্তের মুখে বাংলাদেশআন্দোলনে উত্তাল দিল্লি, চেন্নাইয়ে মেট্রো উদ্বোধনে মোদিতুরস্কে ১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞাআজারবাইজানে স্কুলে হিজাব নিয়ে উত্তেজনা, ক্লাস বর্জন শিক্ষার্থীদেরদীপকেসহ সিজেপির তিন নেতাকে ছেড়ে দিল দিল্লি পুলিশরিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ইউক্রেনে রাশিয়ার গ্লাইড বোমা হামলায় শিশুসহ নিহত ২০মাঝ আকাশে বিমানে আগুন, ব্যাগ দিয়ে নেভানোর চেষ্টা যাত্রীদেরইয়েমেন যাওয়ার পথে নৌকাডুবি, ১৫ শিশুসহ নিহত ১০৯ভিয়ারিয়ালকে হারিয়ে স্বস্তি রিয়ালের, চুল টেনে লাল কার্ড ভিনিসিয়ুসেরগভীর রাতে মুক্তি পেলেন ইউটিউবার ধ্রুব রাঠী‘জেলার ২’-তে তামান্নার সঙ্গে নাচতে চেয়েছিলেন রজনীকান্ত, রাজি হননি পরিচালক‘হ্যাঁ’ ভোটের রায় কার্যকর না হলে সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে: রেজাউল করিমআজ রাতে রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরুর পরিকল্পনাসকালে ঘুম থেকে উঠেই যে ৫ অভ্যাস বদলে দিতে পারে আপনার দিন

আজারবাইজানে স্কুলে হিজাব নিয়ে উত্তেজনা, ক্লাস বর্জন শিক্ষার্থীদের

আজারবাইজানে স্কুলে হিজাব নিয়ে উত্তেজনা, ক্লাস বর্জন শিক্ষার্থীদের
আজারবাইজানে স্কুলে হিজাব নিয়ে উত্তেজনা, ক্লাস বর্জন শিক্ষার্থীদের
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ১১, ২০২৬ ১২:৫২ অপরাহ্ন

আজারবাইজানের স্কুলে হিজাব পরা নিয়ে নতুন পোশাকবিধি ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। নিয়মের প্রতিবাদে কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছে। একই বিধিনিষেধের প্রতিবাদে অনশন শুরু করেছেন কারাবন্দি সাংবাদিক পোলাদ আসলানভ।

গেলো ২১ সেপ্টেম্বর দেশটির মন্ত্রিসভা স্কুলের ইউনিফর্ম ও শিক্ষকদের পোশাক নিয়ে নতুন নিয়ম চালু করে। এর সমালোচনা করে শিক্ষার্থী ও অভিভাবকেরা বলছেন, এ বিধিনিষেধ হিজাব পরা মেয়েদের শিক্ষার অধিকার সীমিত করছে। বাকু সিটি শিক্ষা বিভাগ জানিয়েছে, সরকারি স্কুলগুলোতে নতুন নিয়ম বাস্তবায়নের বিষয়টি পর্যবেক্ষণ করা হবে।

মেইদান টিভির প্রতিবেদন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও অনুযায়ী, বাকুর ৬৯ নম্বর স্কুল এবং মাসাল্লি জেলার মোল্লাওবা গ্রামের বি শিরিয়েভ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাসে যাওয়া বন্ধ করে দিয়েছে। হিজাব পরা সহপাঠীদের স্কুলে ফিরতে দেয়ার দাবিও জানিয়েছে তারা।

অনশনে কারাবন্দি সাংবাদিক

সংবাদমাধ্যম খেবারমানের প্রধান পোলাদ আসলানভ বৃহস্পতিবার নতুন বিধিনিষেধের প্রতিবাদে অনশন শুরুর ঘোষণা দেন। তার স্ত্রী গুলমিরা আসলানোভা ফেসবুক পোস্টে জানান, আসলানভকে ১৫ নম্বর কারাগারে রাখা হয়েছে।

আসলানভের দাবি, স্কুলে হিজাব পরা শিক্ষার্থীদের প্রবেশে বাধা এবং শিক্ষকদের পোশাকের ওপর বিধিনিষেধের প্রতিবাদ জানাতেই তিনি এ কর্মসূচি নিয়েছেন। নিজের সন্তানসহ হিজাব পরা শিক্ষার্থী ও নারী শিক্ষকদের অধিকার রক্ষার কথাও উল্লেখ করেন তিনি।

২০১৯ সালে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার হন আসলানভ। প্রথমে তাকে ১৬ বছরের কারাদণ্ড দেয়া হলেও পরে তা কমিয়ে ১৩ বছর করা হয়। তবে তিনি অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, সাংবাদিকতার কারণে তাকে শাস্তি দেয়া হচ্ছে।

হিজাব পরা শিক্ষিকাকে বরখাস্তের অভিযোগ 

এদিকে বাকুর রিচার্ড সর্জে মাধ্যমিক বিদ্যালয়ের ৯০ নম্বর শাখার এক হিজাব পরা শিক্ষিকাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে মেইদান টিভি। সংবাদমাধ্যমটির প্রকাশিত ভিডিওতে ওই শিক্ষিকাকে জড়িয়ে ধরে শিক্ষার্থীদের কাঁদতে দেখা যায়।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।