শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে ভোক্তা অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে জয়পুরহাটে ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অবহিতকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের আয়োজনে এ সভা হয়।

সভায় সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান ও নিরাপদ খাদ্য অফিসার সুমাইয়া আফরিন জিনিয়া বক্তব্য দেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম সভায় উপস্থিত ছিলেন।
বক্তারা নিরাপদ খাদ্য গ্রহণ, ভোক্তা অধিকার সংরক্ষণ, কেনাকাটায় সচেতনতা এবং ভেজাল ও প্রতারণার বিরুদ্ধে আইনি প্রতিকার পাওয়ার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করেন।
জয়পুরহাট প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।