শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের বিরুদ্ধে ‘চক্রান্তের জাল বিস্তার করছে’ বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আয়োজনে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, শেখ হাসিনাকে ভারত হস্তান্তর না করার পেছনে গভীর উদ্দেশ্য রয়েছে। এভাবে দুই দেশের সম্পর্কের উন্নয়ন হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। ভারত অনেক ‘ঘাতককে’ আশ্রয় দিয়েছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে অংশ নেবেন না—এমন সিদ্ধান্তের পরদিনই আদানির বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এটিকেও তিনি ‘ষড়যন্ত্রের অংশ’ বলে দাবি করেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।