উড্ডয়নের পর বিমানের একটি চাকা ফেটে যাওয়ায় ইরানের সেপেহরান এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭ বিমানে তীব্র কম্পন শুরু হয়। একপর্যায়ে কেবিনের কয়েকটি আসনের ওপরের ছাদের আবরণ খুলে পড়ে এবং লাগেজের খোপও খুলে যায়। আতঙ্কিত যাত্রীরা চিৎকার ও দোয়া পড়তে থাকেন।
বিমানটি মাশহাদ থেকে কেরমানশাহ যাওয়ার পথে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পাইলট জরুরি অবস্থা ঘোষণা করে বিমানটি মাশহাদ বিমানবন্দরে ফিরিয়ে আনেন।
ইরানে বিমানের চাকা ফেটে বিভীষিকাময় পরিস্থিতি, খুলে পড়ল কেবিনের ছাদ (ভিডিও)
যাত্রীদের ধারণ করা ভিডিওতে কেবিনের ভেতরের ভয়াবহ পরিস্থিতি দেখা গেছে। তীব্র কম্পনে কিছু যাত্রীর জিনিসপত্র ছিটকে পড়ে এবং কয়েকজন আঘাত পেয়েছেন বলে জানা গেছে। তবে প্রাথমিক প্রতিবেদনে যাত্রী ও ক্রুদের কারও গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এনডিটিভি ও ইন্ডিয়া টুডে জানিয়েছে, চাকা থেকে ছিটকে যাওয়া কোনো অংশ ইঞ্জিনে ঢুকে ক্ষতি করার কারণেই তীব্র কম্পন হয়ে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।