সৌদি আরবের ক্লাব আল-নাসরের মালিকানা কিনতে আগ্রহী একটি কনসোর্টিয়ামের সঙ্গে যুক্ত হয়েছেন ক্লাবটির পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ সংবাদমাধ্যম ‘এ বোলা’ জানিয়েছে, পাঁচ সদস্যের এই বিনিয়োগকারী দলের হয়ে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) কাছে প্রস্তাব দেওয়ার পরিকল্পনা রয়েছে।
বর্তমানে আল-নাসরের ৭৫ শতাংশ শেয়ার পিআইএফের হাতে। কনসোর্টিয়ামে রোনালদোর পাশাপাশি রয়েছেন এসি মিলানের মালিক জেরি কার্ডিনাল ও সৌদি আরবের তিন ব্যবসায়ী।
প্রতিবেদন অনুযায়ী, আল-নাসরের ৫ শতাংশ শেয়ার ইতোমধ্যে রোনালদোর মালিকানায় রয়েছে। সম্ভাব্য চুক্তি হলে ক্লাবটিতে তার অংশীদারত্ব আরও বাড়তে পারে। তবে অধিগ্রহণের আর্থিক মূল্য ও চুক্তির বিষয়গুলো এখনো চূড়ান্ত হয়নি।
২০২২ সালের শেষ দিকে আল-নাসরে যোগ দেওয়ার পর ক্লাবটির অন্যতম প্রধান তারকা হয়ে ওঠেন রোনালদো। চলতি বছরের ফেব্রুয়ারিতে স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব আলমেরিয়ার ২৫ শতাংশ শেয়ার কিনেও মালিকানায় যুক্ত হয়েছেন তিনি।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।