যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত অপ্রত্যাশিতভাবে বেড়ে যাওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। তবে সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে হামলার পর ইয়ানবু টার্মিনাল থেকে তেল রপ্তানি বন্ধ থাকায় সরবরাহ নিয়ে উদ্বেগ রয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) জিএমটি অনুযায়ী রাত ১২টা ২৮ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ৯৩ সেন্ট কমে ব্যারেলপ্রতি ১০৭ ডলার ৮২ সেন্টে দাঁড়ায়। একই সময়ে ডব্লিউটিআইয়ের দাম ৯৭ সেন্ট কমে ব্যারেলপ্রতি ১০৪ ডলার ৮৬ সেন্টে নেমে আসে।
এর আগে মঙ্গলবার উভয় বেঞ্চমার্কের দাম তিন ডলারের বেশি বেড়েছিল। ইয়ানবু টার্মিনালে তেল বোঝাই বন্ধ হওয়া এবং ইউরোপে অপরিশোধিত তেল সরবরাহ কমানোর সৌদি সিদ্ধান্তে বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।