মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টাকে মুসলিমদের অনুভূতিতে আঘাতের উদ্দেশ্যে চালানো ‘পরিকল্পিত উসকানি’ বলে মন্তব্য করেছে সৌদি আরব। এ ঘটনায় হুতিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে দেশটি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বলেন, হুতিদের এ কর্মকাণ্ড তাদের লঙ্ঘনের তালিকায় আরেকটি ‘কালো অধ্যায়’ হয়ে থাকবে। তিনি বলেন, লাখো মুসলমানের অনুভূতিতে আঘাত করতেই এ হামলার চেষ্টা করা হয়েছে।
ঘটনায় নিন্দা জানিয়েছে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)। সংস্থাটি বলেছে, এ ধরনের হামলার চেষ্টা পবিত্র স্থান ও মসজিদের মর্যাদা লঙ্ঘন করে এবং বেসামরিক মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে।
এর আগে সৌদি আরবের কয়েকটি শহরে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ১৩ জন বেসামরিক মানুষ আহত হন বলে জানিয়েছে রিয়াদ। পরে সৌদি সামরিক ঘাঁটিতে হামলার দায়ও স্বীকার করে হুতিরা।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।