রবিবার, ০১ নভেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

দেবের বাড়িতে শুভেন্দু, গণেশপূজায় একসঙ্গে তারকা-মুখ্যমন্ত্রী

দেবের বাড়িতে শুভেন্দু, গণেশপূজায় একসঙ্গে তারকা-মুখ্যমন্ত্রী
দেবের বাড়িতে শুভেন্দু, গণেশপূজায় একসঙ্গে তারকা-মুখ্যমন্ত্রী
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১৬, ২০২৬ ০২:৪৩ অপরাহ্ন

টালিউড অভিনেতা দীপক অধিকারী দেবের কলকাতার বাসভবনে গণেশপূজায় অতিথি হয়ে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দেবের বাড়িতে গিয়ে পূজায় অংশ নেন তিনি।

এদিন বাড়ির নিচে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান দেব। পরে পূজামণ্ডপে দেবের সঙ্গে ছবি তোলেন শুভেন্দু। এরপর দেবের বাবা-মা ও বোনের সঙ্গে বসে চা-আড্ডাতেও অংশ নেন তিনি।

শুভেন্দুর এই সফরের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। দেবও সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে লেখেন, ‘ধন্যবাদ দাদা আমার বাড়িতে আসার জন্য। ভগবানের কাছে প্রার্থনা করি সবার ভালো হোক, রাজ্যের ভালো হোক।’

দেবের বাড়ির এই আয়োজনে শুভেন্দুর উপস্থিতিকে ঘিরে টালিপাড়া ও রাজনৈতিক মহলেও আলোচনা চলছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।