সিরাজগঞ্জের শাহজাদপুরে ১০ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি জুলহাস ইসলাম (৫২)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের পুকুরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি পুকুরপাড় গ্রামের বাসিন্দা।
পুলিশ ও শিশুটির পরিবারের সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর দুপুরে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। পরদিন শিশুটির শারীরিক অবস্থার অবনতি ও রক্তক্ষরণ হলে পরিবার বিষয়টি জানতে পারে। পরে শিশুটি ঘটনার কথা জানায়।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করে।
শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, জুলহাস ইসলামকে গ্রেপ্তারের পর মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আদালতে পাঠানো হয়েছে।
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।