বাংলাদেশসহ কয়েকটি দেশে ইসরায়েলিদের ভ্রমণ ও অবস্থানের বিষয়ে সতর্কতা জারি করেছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিল। বিশ্বজুড়ে ইসরায়েলিদের ওপর হামলার আশঙ্কায় নতুন এই সতর্কতা দেয়া হয়েছে।
জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ইহুদিদের আসন্ন পবিত্র দিনগুলোকে কেন্দ্র করে বিভিন্ন দেশে ইসরায়েলিদের ওপর হামলার ঝুঁকি বাড়তে পারে বলে মূল্যায়ন করেছে সংস্থাটি।
বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান, আফগানিস্তান, লিবিয়া, আলজেরিয়া ও সোমালিয়াকেও ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রাখা হয়েছে। এসব দেশে ভ্রমণ না করার পরামর্শ দেয়া হয়েছে।
এ ছাড়া ইরান, লেবানন, ইয়েমেন, সিরিয়া, ইরাক ও সৌদি আরবসহ কয়েকটি দেশে ইসরায়েলিদের ভ্রমণ আইনিভাবে নিষিদ্ধ বলেও জানিয়েছে সংস্থাটি। আজারবাইজান, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতকেও বিশেষ ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।