দীর্ঘদিন বন্ধ থাকা বাংলাদেশ-ভারতের আন্তঃদেশীয় তিন যাত্রীবাহী ট্রেন—মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস ফের চালুর উদ্যোগ নেয়া হয়েছে। এ নিয়ে ঢাকায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বার্ষিক আন্তঃসরকারি রেলওয়ে বৈঠক।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রেল ভবনে শুরু হওয়া বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। বৈঠকে একমত হলে আগামী মাস থেকেই কলকাতা ও নিউ জলপাইগুড়ি থেকে তিনটি আন্তর্জাতিক ট্রেন আবার চলাচল শুরু করতে পারে বলে জানা গেছে।
২০২৪ সালে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর দুই দেশের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে প্রায় নয় মাস বন্ধ থাকার পর গত বছরের ফেব্রুয়ারিতে পণ্যবাহী ট্রেন চলাচল ফের শুরু হয়।
এদিকে, মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর পাশাপাশি রাজশাহী-কলকাতা রুটে নতুন একটি যাত্রীবাহী ট্রেন চালুর প্রস্তাব দেবে বাংলাদেশ। ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেসকে পদ্মা সেতু হয়ে চালানোর আগ্রহও জানাবে ঢাকা। এত দিন ট্রেনটি যমুনা সেতু হয়ে চলাচল করেছে।
বৈঠকে যাত্রীবাহী ট্রেন চালুর পাশাপাশি স্থগিত রেল প্রকল্প ও পণ্য পরিবহন ব্যবস্থা নিয়েও আলোচনা হবে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।