মরোক্কান-কানাডীয় বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহির বিরুদ্ধে মানহানি মামলা করেছে একটি এভিয়েশন কোম্পানি। কোম্পানিটির অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের চার্টার্ড উড়োজাহাজকে ‘খেলনা বিমান’ বলায় সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
মামলার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ডিসেম্বরে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার সময় উড়োজাহাজের ভেতরের একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন নোরা। কোম্পানির দাবি, নোরার ৪ কোটি ৬০ লাখের বেশি অনুসারী থাকায় ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এর পর তাদের উড়োজাহাজের বুকিং ১৫ থেকে ২০ শতাংশ কমে যায়।
এ ঘটনায় নোরার বিরুদ্ধে ৩ কোটি রুপি ক্ষতিপূরণ চেয়েছে কোম্পানিটি। পাশাপাশি তার ওই মন্তব্য ও উড়োজাহাজটি নিয়ে করা পোস্ট সরিয়ে ফেলা এবং প্রকাশ্যে ব্যাখ্যা দেয়ার নির্দেশও চাওয়া হয়েছে। মামলাটির শুনানি আগামী ২৫ সেপ্টেম্বর হওয়ার কথা রয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।