দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান ও ড্রোন হামলায় দুই শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে কয়েকটি এলাকায় এসব হামলা চালানো হয়। খবর আল জাজিরার।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, কফর রেমান শহরের একটি আবাসিক ভবনে বিমান হামলায় দুই শিশুসহ ১১ জন নিহত ও পাঁচজন আহত হন। একই শহরে একটি বেসামরিক গাড়িতে ড্রোন হামলায় একজন চিকিৎসাকর্মী নিহত হন।
মন্ত্রণালয়ের হিসাবে, গেলো তিন দিনে দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় ২৭ জন নিহত ও ৬৯ জন আহত হয়েছেন। ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।