বিদেশি কর্মীদের জন্য নতুন অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে এটি কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায় নির্দিষ্ট ১৬ দেশের নাগরিকদের কাজের সুযোগ দিতে পারবেন যোগ্যতাসম্পন্ন নিয়োগকর্তারা। খবর এনডিটিভির।
চীন, জাপান, ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মলদোভা, মন্টেনেগ্রো, উত্তর মেসিডোনিয়া, সার্বিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউক্রেন, আলবেনিয়া, অস্ট্রেলিয়া, ব্রাজিল ও কানাডার নাগরিকরা এই ব্যবস্থার আওতায় থাকবেন।
নতুন ব্যবস্থায় বিদেশি কর্মী নিয়োগের জন্য প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট যৌথ শ্রমচুক্তির আওতায় থাকতে হবে। পাশাপাশি কমপক্ষে দুই বছর ধরে কার্যক্রম পরিচালনা এবং ডেনমার্কে অন্তত ১০ জন পূর্ণকালীন কর্মী থাকতে হবে।
শর্ত পূরণকারী প্রতিষ্ঠানকে ডেনিশ অভিবাসন কর্তৃপক্ষের কাছে নিবন্ধন করে সনদ নিতে হবে। সনদ পাওয়ার পরই তারা নতুন ব্যবস্থার আওতায় বিদেশি কর্মী নিয়োগ করতে পারবে।
এ ব্যবস্থায় নিয়োগ পাওয়া কর্মীদের ন্যূনতম বার্ষিক বেতন হতে হবে ৩ লাখ ২২ হাজার ড্যানিশ ক্রোনার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১ লাখ ৪৮ হাজার টাকা।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।