সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। ১ সেপ্টেম্বর আবেদন করা গ্রাহকদের সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে টাকা দেয়া হচ্ছে। পরবর্তী সময়ে আবেদন করা গ্রাহকদের নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।
গ্রাহকদের চাহিদা অনুযায়ী শাখাগুলোতে প্রয়োজনীয় অর্থ সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছেন ব্যাংক কর্মকর্তারা। জরুরি প্রয়োজন বিবেচনায় কিছু গ্রাহককে নির্ধারিত সময়ের আগেও টাকা তোলার সুযোগ দেয়া হচ্ছে।
নয়াপল্টন শাখায় টাকা তুলতে আসা এক নারী গ্রাহক জানান, তিনি ৩ সেপ্টেম্বর আবেদন করেছিলেন। সন্তান অসুস্থ হওয়ায় জরুরি ভিত্তিতে ২০ হাজার টাকা প্রয়োজন হলে শাখা ব্যবস্থাপককে বিষয়টি জানান। পরে তাকে ওই টাকা তোলার অনুমতি দেয়া হয়।
ব্যাংকের এক কর্মকর্তা জানান, টাকা ফেরত দেয়ার আগে গ্রাহকদের ঋণসংক্রান্ত তথ্য যাচাই করা হচ্ছে। একীভূত পাঁচ ব্যাংকের কোনো ব্যাংকে সংশ্লিষ্ট গ্রাহকের খেলাপি ঋণ রয়েছে কি না, তা নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে যাচাই করা হচ্ছে।
কর্মকর্তারা জানান, খেলাপি ঋণ না থাকলে নিয়ম অনুযায়ী গ্রাহকরা টাকা তুলতে পারবেন। পুরো কার্যক্রম বাংলাদেশ ব্যাংক তদারকি করছে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।