রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল দেয়ার প্রস্তুতি: ইসি আনোয়ারুলজামায়াতের লংমার্চ নিয়ে বিস্ফোরক অভিযোগ রাশেদ খাঁনেরইসরায়েলি দূতাবাসের কাছে খামেনির সংশ্লিষ্ট দুই ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপনভারতে বিষাক্ত মদপানে ১২ জনের মৃত্যু, সতর্কতা জারিদিল্লিতে বহুতল ভবন ধস, ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার ধ্বংসস্তূপেদুই বছরের মধ্যে যুক্তরাষ্ট্রকে টপকে যাওয়ার দাবি ভারতেরতেল রপ্তানিতে বড় ধস, মধ্যপ্রাচ্য থেকে কমেছে ৩৯ শতাংশভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় মুসলিম নেতার বিরুদ্ধে মামলাসালমান শাহর মৃত্যুর তিন দশক আজ, এখনো খোলেনি রহস্যের জটবাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিটবাড্ডার ফার্নিচার কারখানার নিয়ন্ত্রণেবিল নিয়ে সিফাতের অভিযোগ, পল্লী বিদ্যুতের তদন্তে মিলল ভিন্ন তথ্য ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ মন্তব্যে ক্ষুব্ধ মেয়র শাহাদাত, দিলেন কড়া জবাবরংপুরে মাজারের খাদেম হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড বহাল

জামায়াতের লংমার্চ নিয়ে বিস্ফোরক অভিযোগ রাশেদ খাঁনের

জামায়াতের লংমার্চ নিয়ে বিস্ফোরক অভিযোগ রাশেদ খাঁনের
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০৬, ২০২৬ ০২:১৯ অপরাহ্ন

জামায়াতের লংমার্চে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হলেও দলটির ‘পরিকল্পিতভাবে ঝামেলা করার প্ল্যান ছিল বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।

নিজের স্ট্যাটাসে তিনি দাবি করেন, লংমার্চের আগে রাতে মতিঝিলে লাঠিসোটা জড়ো করা হয়েছিল। জামায়াতের বহরে উসকানিমূলক স্লোগান দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

রাশেদ খাঁনের দাবি, পুরো আয়োজন দেখে মনে হয়েছে এটি জামায়াতের ব্যবস্থাপনা, অর্থায়ন ও জনবলে এনসিপির লংমার্চ। তার অভিযোগ, জামায়াত সামনে থেকে নেতৃত্ব দেয়ার ঝুঁকি না নিয়ে এনসিপির নেতাদের সামনে রেখে রাজনৈতিক খেলায় নামতে চায়।

জামায়াতের জোটসঙ্গীদের নিয়েও মন্তব্য করেন তিনি। তার দাবি, আসন সমঝোতার কারণে দলগুলো জামায়াতের সঙ্গে গেছে এবং ভবিষ্যতে বিএনপি বেশি আসন ছাড়লে তারা আবার অবস্থান পরিবর্তন করতে পারে।

স্ট্যাটাসের শেষ দিকে জামায়াতের নেতাকর্মীদের সতর্ক করে রাশেদ খাঁন লেখেন, ‘একদিন আপনারাই বলবেন, দুধকলা দিয়ে কালসাপ পুষলাম।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।