শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
ছয় দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায়ঢাকাসহ আট বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনাসরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ কর্মকর্তারা চিহ্নিত: আইজিপিজামায়াতের লংমার্চে সাধারণ মানুষের সাড়া নেই: রাশেদ খাঁনলংমার্চ করে লাভ নেই , পেট্রোল-গ্যাসের অপচয় হচ্ছে: আব্দুস সালামচট্টগ্রাম বিভাগে প্রবেশ করেছে ১১ দলীয় জোটের লংমার্চপ্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সিফাতকে মুক্তির আহ্বান জামায়াত আমিরেরচাঁদাবাজি-দুর্নীতি বরদাশত করা হবে না: শফিকুর রহমানভাঁওতাবাজি করলে সরকারকে ক্ষমা করবে না জনগণ: শফিকুর রহমানবৃষ্টিতে ডুবল দিল্লি বিমানবন্দরের প্রবেশপথ, ফ্লাইটে বিপর্যয়সৌদির কাছে ৫ বিলিয়ন ডলারের বোমা বিক্রি করবে যুক্তরাষ্ট্রপিকঅ্যাক্স মাউন্টেনে হামলার হুঁশিয়ারি ট্রাম্পেরবলিভিয়ায় সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০গাজায় ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধারচোট যেন পিছুই ছাড়ছে না, আবারও মাঠের বাইরে নেইমাররেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তিরবগুড়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে হিমাগারকে জরিমানাগান-নাচ-বিলাপ, নৌ পুলিশ কর্মকর্তার ভিডিও ভাইরাল

বগুড়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে হিমাগারকে জরিমানা

বগুড়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে হিমাগারকে জরিমানা
বগুড়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে হিমাগারকে জরিমানা
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০৫, ২০২৬ ০৩:০৩ অপরাহ্ন

বগুড়ায় সরকার নির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া আদায়ের অভিযোগে ‘কৃষিকল হিমাগার নামে একটি কোল্ড স্টোরেজকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে শহরের জয়পুরপাড়া-মাটিডালী এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ।

অভিযানে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বস্তাপ্রতি ৪২০ টাকা বেশি আদায়ের প্রমাণ পাওয়ায় হিমাগারটির ব্যবস্থাপক সাইফুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসন জানায়, আলু সংরক্ষণের ক্ষেত্রে সরকার নির্ধারিত সর্বোচ্চ ভাড়া কেজিপ্রতি ৬ টাকা। কৃষি বিপণন অধিদপ্তরের তদারকিতে কৃষিকল হিমাগারে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি ধরা পড়ে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ জানান, সতর্ক করার পরও অতিরিক্ত ভাড়া নেয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে অর্থদণ্ডের পাশাপাশি প্রয়োজনে কারাদণ্ড দেয়া হবে।

প্রান্তিক কৃষক ও ব্যবসায়ীদের স্বার্থে বগুড়ার সব হিমাগারে মনিটরিং আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

সজল শেখ, বগুড়া

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।