শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
ছয় দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায়ঢাকাসহ আট বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনাসরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ কর্মকর্তারা চিহ্নিত: আইজিপিপ্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সিফাতকে মুক্তির আহ্বান জামায়াত আমিরেরচাঁদাবাজি-দুর্নীতি বরদাশত করা হবে না: শফিকুর রহমানভাঁওতাবাজি করলে সরকারকে ক্ষমা করবে না জনগণ: শফিকুর রহমানবৃষ্টিতে ডুবল দিল্লি বিমানবন্দরের প্রবেশপথ, ফ্লাইটে বিপর্যয়সৌদির কাছে ৫ বিলিয়ন ডলারের বোমা বিক্রি করবে যুক্তরাষ্ট্রপিকঅ্যাক্স মাউন্টেনে হামলার হুঁশিয়ারি ট্রাম্পেরবলিভিয়ায় সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০চোট যেন পিছুই ছাড়ছে না, আবারও মাঠের বাইরে নেইমাররেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তির

বৃষ্টিতে ডুবল দিল্লি বিমানবন্দরের প্রবেশপথ, ফ্লাইটে বিপর্যয়

বৃষ্টিতে ডুবল দিল্লি বিমানবন্দরের প্রবেশপথ, ফ্লাইটে বিপর্যয়
বৃষ্টিতে ডুবল দিল্লি বিমানবন্দরের প্রবেশপথ, ফ্লাইটে বিপর্যয়
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০৫, ২০২৬ ০১:৩১ অপরাহ্ন

ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথে ভারী বৃষ্টির পর জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে এবং কয়েকটি ফ্লাইট অন্য বিমানবন্দরে ঘুরিয়ে দেয়া হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারী বৃষ্টির কারণে দিল্লিগামী পাঁচটি ফ্লাইট জয়পুরে, চারটি লখনউতে এবং একটি করে ফ্লাইট আহমেদাবাদ চণ্ডীগড়ে ঘুরিয়ে দেয়া হয়েছে।

এক যাত্রী এএনআইকে বলেন, বিমানবন্দরে এত পানি তিনি আগে কখনো দেখেননি। প্রায় আধা ঘণ্টা ধরে দাঁড়িয়ে থেকে পানির স্তর কমার অপেক্ষা করছিলেন তিনি।

ঘটনাস্থলের ছবিতে যাত্রীদের প্যান্ট গুটিয়ে জমে থাকা পানির মধ্য দিয়ে লাগেজের ট্রলি ঠেলে বিমানবন্দরের প্রবেশপথের দিকে যেতে দেখা গেছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত পালামে দশমিক মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া সকাল ৮টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত নাজাফগড়ে দশমিক মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।

এদিকে দিল্লির জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির কারণে নিচু এলাকা আন্ডারপাসে জলাবদ্ধতা, যান চলাচলে বিঘ্ন এবং গণপরিবহনে দেরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

যাত্রীদের বের হওয়ার আগে যান চলাচলের সর্বশেষ পরিস্থিতি জেনে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। বজ্রঝড়ের সময় বিদ্যুতের খুঁটি, লাইন তারের আশপাশ এড়িয়ে চলতেও বলা হয়েছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।