কুমিল্লার দাউদকান্দি হয়ে চট্টগ্রাম বিভাগে প্রবেশ করেছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের লংমার্চ।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ শেষে সোয়া ৮টার দিকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন জোটের নেতাকর্মীরা।
লংমার্চের গাড়িবহরটি বিকেল ৪টার মধ্যে মিরসরাইয়ে পৌঁছানোর কথা রয়েছে। সন্ধ্যা ৭টার মধ্যে চট্টগ্রামের লালদিঘীর ময়দানে পৌঁছানোর আশা করা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এএসএম সুজা উদ্দিন।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।