শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ কর্মকর্তারা চিহ্নিত: আইজিপি

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ কর্মকর্তারা চিহ্নিত: আইজিপি
সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ কর্মকর্তারা চিহ্নিত: আইজিপি
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০৫, ২০২৬ ১২:০০ অপরাহ্ন

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ কর্মকর্তাদের চিহ্নিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশে এক শতাংশের কম কর্মকর্তা খারাপ। এরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এসব অসৎ পুলিশ কর্মকর্তাকে চিহ্নিত করা হয়েছে। একইভাবে কিছু হলুদ সাংবাদিক সরকারকে চাপে ফেলতে ষড়যন্ত্রমূলক সংবাদ প্রচার করছেন। কিছু কনটেন্ট ক্রিয়েটরও সামাজিক যোগাযোগমাধ্যমে মনগড়া ও ভিত্তিহীন গুজব ছড়াচ্ছেন। তাদেরও চিহ্নিত করতে হবে।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।