শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

ছয় দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু

ছয় দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু
ছয় দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০৫, ২০২৬ ১০:১৯ পূর্বাহ্ন

গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দ্রুত জ্বালানি সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ শুরু করেছে ১১ দলীয় ঐক্য।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশ শেষে লালদিঘির উদ্দেশে যাত্রা করেন ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা।

উদ্বোধনী সমাবেশে বক্তারা বলেন, নির্বাচিত সরকার ভোটের আগে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে দেশ ও জনগণের সঙ্গে প্রতারণা করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জ্বালানি সংকট মোকাবিলায়ও সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন তারা।

নেতারা বলেন, গণভোটের রায় বাস্তবায়নে ছয় দিন যথেষ্ট হলেও ছয় মাসেও তা বাস্তবায়ন করা হয়নি। সরকারের এই অবস্থানের জবাব জনগণ সঠিক সময়ে দেবেন বলেও মন্তব্য করেন তারা।

এ সময় বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও সার সংকটের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ নাজেহাল হয়ে পড়েছেন বলেও দাবি করেন ১১ দলীয় ঐক্যের নেতারা।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।