শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
ছয় দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায়ঢাকাসহ আট বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনাসরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ কর্মকর্তারা চিহ্নিত: আইজিপিভাঁওতাবাজি করলে সরকারকে ক্ষমা করবে না জনগণ: শফিকুর রহমানচাঁদাবাজি-দুর্নীতি বরদাশত করা হবে না: শফিকুর রহমানপ্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সিফাতকে মুক্তির আহ্বান জামায়াত আমিরেরপিকঅ্যাক্স মাউন্টেনে হামলার হুঁশিয়ারি ট্রাম্পেরবলিভিয়ায় সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০বৃষ্টিতে ডুবল দিল্লি বিমানবন্দরের প্রবেশপথ, ফ্লাইটে বিপর্যয়রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তির

ভাঁওতাবাজি করলে সরকারকে ক্ষমা করবে না জনগণ: শফিকুর রহমান

ভাঁওতাবাজি করলে সরকারকে ক্ষমা করবে না জনগণ: শফিকুর রহমান
ভাঁওতাবাজি করলে সরকারকে ক্ষমা করবে না জনগণ: শফিকুর রহমান
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০৫, ২০২৬ ১২:৪১ অপরাহ্ন

জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করলে সরকারকে জনগণ ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা-চট্টগ্রাম লংমার্চের অংশ হিসেবে নারায়ণগঞ্জের শিমরাইল মোড়ে আয়োজিত পথসভায় তিনি এ মন্তব্য করেন।

শফিকুর রহমান বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা রক্ষা এবং গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে ১১ দলীয় ঐক্য রাজপথে নেমেছে। সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে দাবি করে তিনি বলেন, জনগণ তাদের ক্ষমা করবে না।

তিনি আরও বলেন, ১১ দলীয় ঐক্য জনগণের পাশে আছে। ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়া হবে।

জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা রক্ষা, জুলাই গণহত্যার বিচার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ এবং বিদ্যুৎ-গ্যাস-জ্বালানি সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু হয়।

সকালে ঢাকা থেকে যাত্রা শুরু করা লংমার্চটি নারায়ণগঞ্জসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা করে চট্টগ্রামের লালদীঘি মাঠে সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।